সময় বেলা

রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে আগামী তিন বছরের জন্য নতুন স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষানুরাগী মুনতাসির আল মিঠুকে সভাপতি এবং মোশারফ হোসেনকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রচলিত নীতিমালা অনুসারে ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— তফিল উদ্দিন, তানিয়া আক্তার, রাবেয়া খাতুন, সুমি বসাক, মমিন, খোদাবকস, আব্দুল রহিম ও বদরুল আলম।

নবনির্বাচিত সভাপতি মুনতাসির আল মিঠু বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

প্রধান শিক্ষক হামিদুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কমিটির সক্রিয় সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত পরিচিতি সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x