প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ওয়েবসাইটে প্রায় দেড় ঘণ্টা প্রবেশ করা যায়নি। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সরকারের এসব ওয়েবসাইটে প্রবেশের জন্য বারবার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে প্রবেশ করা গেছে।
এ সময় দেখা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তরের (পিআইডি) ওয়েবসাইটে বারবার প্রবেশের চেষ্টা করেও সফল হওয়া যাচ্ছে না। প্রবেশের চেষ্টা করলে স্ক্রিনে ‘ত্রুটি’ বার্তা ভেসে আসছে।
এছাড়া বাংলাদেশ সরকারের জিওভি ডট বিডি (gov.bd) ডোমেইনের আরও কয়েকটি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলেও স্ক্রিনে একই ধরনের বার্তা প্রদর্শিত দেখা গেছে।
এদিকে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দেখা যায়, প্রবেশ করতে না পারা সরকারি সেসব ওয়েবসাইটগুলো পুনরায় ব্যবহারযোগ্য হয়ে ওঠেছে।
এ ব্যাপারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ সংবাদমাধ্যমকে বলেন, সমস্যা শনাক্ত করা হয়েছে। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার কারণে এই ত্রুটি দেখা দিয়েছে। শিগগিরই পরিষেবা পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন