ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাবনাগঞ্জ বাজার এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।আজ (১৮ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিম (পিতা: হাসা মোহাম্মদ) দীর্ঘদিন ধরে ছাগল ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত বলে এলাকায় অভিযোগ ছিল। সন্দেহজনক গতিবিধির কারণে স্থানীয়রা তাকে নজরদারিতে রাখেন।এসময় তার কাছে থাকা ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।