ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে পৃথক দুই স্থানে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে বৃষ্টি ও বজ্রঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও (বোলগাঁও) গ্রামে বজ্রাঘাতে শান্তি রাণী ও সুহী চন্দ্র রায় গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই সময় সেনুয়া ডাঙ্গীবস্তি গ্রামে বজ্রপাতে আহত হন রুনা আক্তার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ভোমরাদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, আকস্মিক বজ্রপাতের ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পীরগঞ্জ ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক মসজিদে খোদা রানা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ সময় তারা নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একদিনে বজ্রপাতে তিনজনের প্রাণহানির ঘটনায় পুরো পীরগঞ্জ উপজেলায় শোকের আবহ বিরাজ করছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন