পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর গাজীপুর ইউনিয়নের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নের জন্য ৩ লাখ টাকার বরাদ্দ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) মন্দিরের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।
এ সময় তিনি বলেন, আগামী পাঁচ বছরে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে সিন্দাগড় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা মন্দিরের উন্নয়নে বরাদ্দ প্রদানের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন