সময় বেলা

রানীশংকৈলে প্রক্সি পরীক্ষার মামলায় জেল খেটে ফের ক্লাসে শিক্ষক,

প্রক্সি পরীক্ষার মামলায় জেল খেটে ফের ক্লাসে শিক্ষক, প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা বিভাগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে মুক্তি পেয়ে তিনি আবার বিদ্যালয়ে পাঠদান করেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাকে নিয়ে শুরু হয় নানা প্রশ্ন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতোর ইউনিয়নের প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুয়েল রানা ভিজিল্যান্স সার্ভে কমিশনের অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, ২০ জুন ২০২৬ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দ্য পেনাল কোড, ১৮৬০-এর ৪২৯ ধারায় দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পরোয়ানায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণের নির্দেশও উল্লেখ রয়েছে।

শিক্ষা বিভাগের একাধিক সূত্রের দাবি, পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে মো. জুয়েল রানা নিজ কর্মস্থলে ফিরে এসে টানা দুই দিন শ্রেণিকক্ষে পাঠদান করেন। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নজরে এলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে ওই শিক্ষক আর বিদ্যালয়ে উপস্থিত হননি বলে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষাঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে, ফৌজদারি মামলায় কারাগারে যাওয়ার পর কীভাবে তিনি পুনরায় শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ পেলেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

রানীশংকৈলে প্রক্সি পরীক্ষার মামলায় জেল খেটে ফের ক্লাসে শিক্ষক,

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x