নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৭
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কলেজ রোড এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন তোলারাম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল হক শুভ, সাধারণ সম্পাদক তামিম, অর্থ সম্পাদক জুবায়েদ, মনির ও ইসমাইল। এছাড়া ছাত্রদল নেতা তুহিন আহমেদসহ আরও দুজন আহত হয়েছেন।
ছাত্রশিবিরের নেতাদের দাবি, তাদের নেতাকর্মীদের ওপর বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করতে শিবিরের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত বলেন, তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে সেখানে গিয়েছিলেন। ছাত্রদল নেতা অনিকের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে আগে কখনো কথা কাটাকাটিও হয়নি বলে দাবি করেন তিনি।
অমিতের অভিযোগ, ছাত্রদলের অনিক তাদের একজন জনশক্তির ওপর হামলা করেছেন। তার দাবি, তোলারাম কলেজে ছাত্রশিবিরের অবস্থানের কারণে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করা সম্ভব হচ্ছে না—এমন কারণে ছাত্রদল শিবিরকে কলেজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন