নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে লাখ টাকার ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় সোনামিয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হয়।
মাঠে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মো. শহিদুল ইসলাম (ফাস্ট বোলার)। এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি টি.এইচ তোফা এবং নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির ক্ষুদ্র ও ঋন বিষয়ক সম্পাদক মো. খায়রুল হুদা।
১২ ওভারের এই খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩২টি দল অংশগ্রহণ করেছে। প্রায় মাসব্যাপী চলবে এই টুর্নামেন্টটি।
আয়োজনকারী মাইনুদ্দিন রনি, রুবেল রাজ, মো. আশরাফুল, মো. পাপ্পু, শ্যামল রাজ, মো. ইমরান, শাহজালাল ও নুর নবী জানান, "যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতেই আমাদের এই আয়োজন।"

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন