সময় বেলা

মহানগর বিএনপি নেতার ঘুষিতে গাল কাটলো আরেক নেতার

ফের বেপরোয়া মহানগর বিএনপির সদস্য সচিব টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খানের ঘুষিতে গাল কেটে গেলো ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক এ ঘটনা ঘটে।

জানাযায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়ার আয়োজন করে আলীরটেক ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে অতিথি হিসেবে দাওয়াত করা হয় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা দুপুর দেড়টায়। অতিথিরা সাড়ে ১২টায় হাজির হয়ে যান। অনুষ্ঠানস্থলে গিয়ে মেজাজ হারিয়ে সবার সামনেই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ঘুষি দেন টিপু। ঘুষির আঘাতে তার গাল কেটে যায়। এ সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও সিনিয়র নেতারা পরিস্থিতি সামাল দেন।

তবে অভিযোগ অস্বীকার করে মহানগর বিএনপির সদস্য সচিব টিপু বলেন, অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল আলীরটেক বাজারে। একেকবার একেক জায়গার কথা বলেছে। আমরা তিনজন তিনদিকে চলে গেছি। এতে কিছুটা মেজাজ হারিয়েছিলাম। অনুষ্ঠানস্থল নিয়ে হয়রানি করায় তাকে হালকা শাসন করেছিলাম। আমার হাতে আংটি ছিল, সেটা লেগে হয়তো কেটে গিয়েছে।

তিনি আরো বলেন, আমার নেতাকর্মীদের আমি আদর, সোহাগ ও শাসনের অধিকার রাখি। তাদের শাসন করবো আবার আদরও করবো। এটা খুব বড় ইস্যু নয়।

এ ঘটনায় মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না বলেন, ঘটনাটি শুনে আমি মর্মাহত হয়েছি। আশাকরি মহানগর বিএনপির নেতাদের শুভবুদ্ধির উদয় হবে।

তবে ভুক্তভোগী আনোয়ার হোসেন এ ব্যাপারে মুখ খুলতে রাজী হননি।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফের বেপরোয়া মহানগর বিএনপির সদস্য সচিব টিপু

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x