সময় বেলা

নারায়ণগঞ্জ সদর

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সম্পাদকের সঙ্গে না’গঞ্জ প্রেস ক্লাব কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

বৃহস্পতিবার সন্ধ্যায় Bangladesh Pressclub France, ফ্রান্সের পক্ষ থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের উদ্দেশ্যে উপস্থিত হই।নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব, Abu Saud Masud সাধারণ সম্পাদক  Afzal Hossain Ponty সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সহকর্মী সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিমণ্ডলে অনুষ্ঠিত হয় এই মতবিনিময়।আলোচনায় স্থান পায় দেশের সমসাময়িক পরিস্থিতি, রাজনৈতিক বাস্তবতা, সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, পেশাগত মূল্যবোধ, গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং প্রবাসে বাংলাদেশি সাংবাদিকতার অভিজ্ঞতা ও সম্ভাবনা। একই সঙ্গে দেশ ও প্রবাসের সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য ও সাবেক সভাপতি আরিফ আলম দিপু, কার্যকরী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য নাহিদ আজাদ, এম. আর. কামাল, শফি উদ্দিন বিটু, স্থায়ী সদস্য রফিকুল ইসলাম রফিক, আমীর হোসেন স্মীথ ও রাকিব উল হাসান।সৌহার্দ্যপূর্ণ আয়োজনের একপর্যায়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের সাধারণ সম্পাদক আশিক আহমেদ উল্লাসকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। আন্তরিকতা ও সৌজন্যের এই স্মারকটি দুই সংগঠনের পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত সম্প্রীতির একটি সুন্দর নিদর্শন হয়ে থাকবে।ভৌগোলিক দূরত্ব ভিন্ন হতে পারে কিন্তু সাংবাদিকতার দায়বদ্ধতা ও পেশাগত মূল্যবোধের জায়গাটি অভিন্ন। দেশ ও প্রবাসে কর্মরত সাংবাদিকদের মধ্যে এমন মতবিনিময় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি গণমাধ্যমের বৃহত্তর পরিসরে একটি কার্যকর যোগাযোগের ক্ষেত্র তৈরি করে।নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ ও সহকর্মী সাংবাদিকদের আন্তরিক আতিথেয়তা মূল্যবান সময় শুভেচ্ছা স্মারক এবং গঠনমূলক আলোচনার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের এই সৌজন্য সাক্ষাৎ পেশাগত সম্পর্কের একটি সুন্দর অধ্যায় হয়ে থাকুক—এবং ভবিষ্যতে দেশ ও প্রবাসের সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বিস্তৃত হবে এমনটাই প্রত্যাশা।

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সম্পাদকের সঙ্গে না’গঞ্জ প্রেস ক্লাব কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত