সময় বেলা

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ আটক ২, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ আটক ২

মোঃ শাহজাহান বাশার,

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ও বিজিবি। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক জিআর পরোয়ানাভুক্ত আসামীকে। এ নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে ২০২৬) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মোঃ মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় থানাধীন ৩নং চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় হাশেম হাজী বাড়ির সামনে ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনোয়ার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শাহাপুর (মহরম আলী বাড়ী) এলাকার মৃত জাহের মিয়ার ছেলে বলে জানা গেছে।

অপরদিকে একই দিনে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় সীমান্তবর্তী অঞ্চলে ৩৬ কেজি গাঁজাসহ মোঃ আবুল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

বিজিবি জানায়, শশীদল রেলক্রসিং এলাকায় সেলিমের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আবুল মিয়া কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার খাপুরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এদিকে ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ সুমন মিয়া ওরফে দুলালকে গ্রেফতার করেন। তিনি দক্ষিণ শশীদল এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ আটক ২, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x