বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমন ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাফিত মাহী।
ঘোষিত কমিটিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা থেকেও প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। উপজেলার মো. জিম হক ও মো. প্লাবন হাসান শুভ জেলা ছাত্রদলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
নতুন কমিটি প্রকাশের পর রাণীশংকৈল উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, নতুন নেতৃত্বের হাত ধরে জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন