ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ফেন্সিডিলজাতীয় ১২৩ বোতল মাদক ও ৬২০টি ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এসব ঘটনায় জসিম উদ্দিন (৩২) ও তোফাজ্জল ওরফে তফজুল (২৮) নামে দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বেলুয়া ও বরুয়াল এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
আটক জসিম উদ্দিন হরিপুর থানার কোশগাঁও গ্রামের মো. এনাবুলের ছেলে। অপরজন তোফাজ্জল ওরফে তফজুল বরুয়াল গ্রামের মৃত নুহু বিশ্বাসের ছেলে।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দিনাজপুর ক্যাম্পের একটি দল বেলুয়া গ্রামের জাদুরানি-বনগাঁও সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে জসিম উদ্দিনের কাছ থেকে ৭৪ বোতল পিকেড্রিল ও ৪৯ বোতল ফেন্সিবিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
এরপর আটক জসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে বরুয়াল গ্রামে তোফাজ্জল ওরফে তফজুলের বাড়িতে অভিযান চালায় এসআরবি-১৩-এর সদস্যরা। অভিযানে তার শয়নকক্ষে থাকা একটি শোকেসে তল্লাশি করে ৬২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকেও আটক করা হয়।
এসআরবি-১৩ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন