বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভাপতিত্ব করেন। সভা শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা। প্রকল্প ঋণ ও অনুদান থেকে আসবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে ১০টি নতুন প্রকল্প, দুটি সংশোধিত প্রকল্প এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে ভৌত অবকাঠামো বিভাগের ৯টি, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের তিনটি এবং শিল্প ও শক্তি বিভাগের একটি প্রকল্প রয়েছে।
এগুলো বাস্তবায়নের মাধ্যমে নগর অবকাঠামো, সড়ক যোগাযোগ, রেল ও নৌপরিবহন, কৃষি, গ্রামীণ উন্নয়ন এবং বিদ্যুৎ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের পঞ্চম সভা এবং বর্তমান সরকারের দশম একনেক সভা। সভায় নতুন প্রকল্প অনুমোদনের পাশাপাশি চলমান কয়েকটি প্রকল্পের সংশোধন ও মেয়াদ বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন