সময় বেলা

এনআইডিসহ নাগরিকদের বিভিন্ন গোপনীয় তথ্য বিক্রির অভিযোগ, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগ। বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ছাড়াও মোবাইল সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড, এসএমএস ও পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগে ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই ৪ পুলিশ সদস্য হলেন- ওয়ারী থানার কনস্টেবল নিজাম উদ্দীন, ডেমরা থানার কনস্টেবল সাইমন হোসেন রাশেদ ও মাসুম মিয়া এবং তুরাগ থানার কনস্টেবল মো. জিহাদ মিয়া।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩; বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় ওই ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ মামলাটির তদন্ত করছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রমনা থানায় করা মামলার এজাহারে গ্রেপ্তার ওই ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে মুঠোফোনের সিডিআর সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি ছাড়াও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য অন্য ব্যক্তির কাছে হস্তান্তর এবং নাগরিকের সিম বা মুঠোফোন নম্বরের কললিস্ট, লাস্ট কল লোকেশন, এনআইডিসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় হস্তান্তর ও ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এনআইডিসহ নাগরিকদের বিভিন্ন গোপনীয় তথ্য বিক্রির অভিযোগ, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x