সময় বেলা

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মনোহরগঞ্জে একটি সরকারি শর্টগান, দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্র নিয়ে কুমিল্লার দিকে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে ডিবির একটি দল। এ সময় একটি ডিসকভার মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় তার হেফাজত থেকে একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার এয়াকুব খান ওরফে বাবর নোয়াখালীর সেনবাগ থানার জয়নগর গ্রামের মো. তৈয়ব খানের ছেলে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, “কুমিল্লা জেলাকে অস্ত্র, মাদক ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x