সময় বেলা

স্বশরীরে হাজিরা থেকে সাবেক মেয়র আইভী মুক্ত

নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি উপস্থিত হন।

শুনানিতে আইভীর পক্ষে তাঁর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় তাঁর পরিবর্তে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। আদালতের আদেশ অনুযায়ী, চার্জশিট দাখিল এবং মামলাটি বিচারিক আদালতে স্থানান্তর হওয়া পর্যন্ত ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে তাঁর আইনজীবী আদালতে উপস্থিত থাকতে পারবেন। তবে বিচার কার্যক্রম শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের সময় তাঁকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন,আমি নির্দোষ হয়েও অপরাধী। আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমাকেই অপরাধী করা হয়েছে। যাই হোক, এর বিচার আল্লাহ করবেন। আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারাও সব দেখবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর তাঁর ব্যবহৃত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে আসামি করা হয়।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

স্বশরীরে হাজিরা থেকে সাবেক মেয়র আইভী মুক্ত

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x