সময় বেলা

হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই

হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই
হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই

বিকেএমইএর সভাপতি মুহাম্মদ হাতেমের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার শুরু হয়েছে। এসবের নেপথ্যে ব্যাবসায়ীক সুবিধা নেয়া ফন্দি ও ফতুল্লার বিসিক শিল্প এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করছেন গার্মেন্টস মালিক ও ব্যাবসায়ী নেতারা।

গত ১৬ জুলাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় হাতেমের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে দাবী করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় হাতেম হত্যা মামলার আসামি বলেও দাবী করেন তিনি।

আল আমিন বলেন, ওসমানদের ক্যাশিয়ার কে? সেই হাতেমদের নাম বলা যাবে না। তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি। হাতেমের বিরুদ্ধেও মামলা রয়েছে। 

তবে হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কোন মামলা নেই। নারায়ণগঞ্জের বাইরের কোন মামলার তথ্যও আমাদের কাছে নেই।

এদিকে বারংবার হাতেমকে টার্গের করার পেছনে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিককে অশান্ত করার পাঁয়তারা রয়েছে বলে আশংকা করছে গার্মেন্টস মালিক ও ব্যাবসায়ী নেতারা। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই হাতেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আল আমিন। এঘটনায় গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। 

এর আগে ২০২৬ সালের ৩ মার্চ নির্বাচনের এক মাসেরও কম সময়ের মাথায় ফতুল্লায় এক ইফতার মাহফিলে হাতেমকে উদ্দেশ্য করে আল আমিনের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন গার্মেন্টস মালিক ও শ্রমিকেরা। এসময় প্রায় দুই ঘন্টা এমপিকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এমপিকে উদ্ধার করে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই
0:00 / 0:00
1x