সময় বেলা

এমপি মান্নানের ছেলে যুবদলের সজীব ‘আটক’

এমপি মান্নানের ছেলে যুবদলের সজীব ‘আটক’
এমপি মান্নানের ছেলে যুবদলের সজীব ‘আটক’

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

পরে তাকে বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা। এ ব্যাপারে কথা বলতে তাকে ঢাকা থেকে এসপি অফিসে ডাকা হয়েছে। আমরা তাকে ঢাকাতে পেয়েছি। সেখানে আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি। তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন।”
এর আগে রোববার বিকেল সাড়ে চারটার দিকে বসুন্ধরায় সজীবের বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

আটকের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি অস্বীকার করে সজীব বলেন, আমাকে গ্রেপ্তারের বিষয়টি গুজব। একটি মহল ষঢ়যন্ত্র করছে আমরা বিরুদ্ধে। 

এবিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান জানান, আমি এখন সংসদে আছি। আর জিজ্ঞাসাবাদের জন্য তো ডাকা হতেই পারে। যে কাউকে ডাকা হতে পারে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

এমপি মান্নানের ছেলে যুবদলের সজীব ‘আটক’

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
এমপি মান্নানের ছেলে যুবদলের সজীব ‘আটক’
0:00 / 0:00
1x