সময় বেলা

এমপি মান্নান পুত্র ও যুবদল নেতা সজীব বহিষ্কার

নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

রোববার (২১ জুন) কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পর্যালোচনা করে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্ম বা কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের খায়রুল ইসলাম সজীবের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত যে কারও বিরুদ্ধে ভবিষ্যতেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

এমপি মান্নান পুত্র ও যুবদল নেতা সজীব বহিষ্কার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x