সময় বেলা

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া সারুপ (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নামে সারুপ। একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বুধবার সকাল থেকে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় আট ঘণ্টার চেষ্টার পর বিকেলে নদী থেকে সারুপের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সারুপ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, নিখোঁজের খবর পাওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার অভিযানের সময় ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তার, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x