সময় বেলা

হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পীরগঞ্জের নারীর

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি 

 ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কাইতন বিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাইতন বিবি পীরগঞ্জ উপজেলার বটেরহাট এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

হরিপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পীরগঞ্জের নারীর

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি 

 ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কাইতন বিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাইতন বিবি পীরগঞ্জ উপজেলার বটেরহাট এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

হরিপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময় বেলা

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x