নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টু আজ ভোর সোয়া ৫টায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন) তার ছোট ভাই মিলন এই দু:সংবাদটি নিশ্চিত করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চিরকুমার ছিলেন। জামালপুরের দেওয়ানগঞ্জ গ্রামে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘসময় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসা শেষে তিনি তার নিজ বাড়িয়ে যাবার ইচ্ছা প্রকাশ করলে তার বোন তাকে দেওয়ানগঞ্জ নিয়ে যান।