নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চাষাঢ়ার খাজা সুপার মার্কেটে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জুয়া প্রতিরোধে খাজা সুপার মার্কেটের চতুর্থ তলায় গড়ে ওঠা ওই জুয়ার আস্তানায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে সেখান থেকে ২৮ জনকে আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করে পুলিশ।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন