সময় বেলা

সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ

রপ্তানিমুখী পোশাকশিল্পের উৎপাদন, রপ্তানি কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা সুরক্ষায় আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯-এর অনুচ্ছেদ ২৫-এর উপ-অনুচ্ছেদ (১২) বিলুপ্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

বিকেএমইএর পক্ষ থেকে এর আগে আমদানি নীতি আদেশের ওই উপ-অনুচ্ছেদটি বিলুপ্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। শিল্পখাতের বাস্তবতা ও রপ্তানিমুখী পোশাকশিল্পের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রস্তাবটি গ্রহণ করে অনুচ্ছেদটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়ায় সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

এক বিবৃতিতে মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানিমুখী পোশাকশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নীতিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শিল্পখাতের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের প্রতি সরকার ইতিবাচক সাড়া দিয়ে অনুচ্ছেদ ২৫-এর উপ-অনুচ্ছেদ (১২) বিলুপ্ত করার যে সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে, তা পোশাকশিল্পের জন্য ইতিবাচক। এ সিদ্ধান্তের জন্য পোশাকশিল্প পরিবারের পক্ষ থেকে সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বিকেএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, দেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের সহযোগিতা ও শিল্পবান্ধব নীতিগত পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তার মতে, শিল্পের প্রয়োজন ও আন্তর্জাতিক বাজারের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হলে দেশের পোশাকশিল্প আরও শক্তিশালী হবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x