উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চাষাঢ়ার খাজা সুপার মার্কেটে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জুয়া প্রতিরোধে খাজা সুপার মার্কেটের চতুর্থ তলায় গড়ে ওঠা ওই জুয়ার আস্তানায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযানে সেখান থেকে ২৮ জনকে আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করে পুলিশ।আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।