সময় বেলা

রাণীশংকৈলে ইয়াবা সেবনে ২ জনের কারাদণ্ড

রাণীশংকৈলে ইয়াবা সেবনে ২ জনের কারাদণ্ড
রাণীশংকৈলে ইয়াবা সেবনে ২ জনের কারাদণ্ড

৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে মো. রাকিব (২৩) ও মো. মুনছুর নামে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফুটানি টাউন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বিষয়টি আমলে নিয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযানে উপজেলা প্রশাসন ও রাণীশংকৈল থানা পুলিশসহ স্থানীয়রা সহযোগিতা করেন বলে জানা গেছে।

দণ্ডপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে ইয়াবা সেবনে ২ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে মো. রাকিব (২৩) ও মো. মুনছুর নামে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফুটানি টাউন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বিষয়টি আমলে নিয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযানে উপজেলা প্রশাসন ও রাণীশংকৈল থানা পুলিশসহ স্থানীয়রা সহযোগিতা করেন বলে জানা গেছে।

দণ্ডপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সময় বেলা

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাণীশংকৈলে ইয়াবা সেবনে ২ জনের কারাদণ্ড
0:00 / 0:00
1x