ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারের পর মোহাম্মদ ইউনুস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে শিবগঞ্জ বাজারের বাবলু মার্কেটের সামনে যাত্রী ছাউনির কাছ থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, অভিযানে ইউনুস আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৬ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ইউনুস আলী শিবগঞ্জ বাজার (পারপুগি) এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।
অভিযানের সময় ইউনুস আলীর ভাই মোহাম্মদ মুসলিম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, ইউনুস আলী দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতেন বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন