উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাসিনুজ্জামান মিন্টু , উপজেলা প্রতিনিধি, রানীশংকৈল ||
৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবারঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে মো. রাকিব (২৩) ও মো. মুনছুর নামে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফুটানি টাউন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বিষয়টি আমলে নিয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।অভিযানে উপজেলা প্রশাসন ও রাণীশংকৈল থানা পুলিশসহ স্থানীয়রা সহযোগিতা করেন বলে জানা গেছে।দণ্ডপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।