ঠাকুরগাঁও প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ ছাত্রলীগের ঠাকুরগাঁও জেলা শাখায় নতুন নেতৃত্বের ঘোষণা এসেছে। আগামী এক বছরের জন্য মো. নাহিদ আলম নিতুমকে সভাপতি এবং মো. মাহাবুব হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি একাধিক নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্জিনা আক্তার রিতু, মো. আব্রাকাত হোসেন বাবু, মো. সোহেল রানা, মো. রফিকুল ইসলাম রফিক, মো. মেহের আলী, মো. সুমন পারভেজ, শহীদ রহমান রাসেল, মো. তানভীর রহমান মিঠু, সুজন গুপ্ত ঠাকুরতা, জ্যাকি সিং, মো. রাসেল ইসলাম রিশাদ, মো. নাঈম হোসেন, রাকিন শাহরু অর্ক, মো. রেহান রহমান রিক, মো. সোহানুর সুহান সোহান ও সৌভিক ঘোষ সাকর।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে অমৃত মোদক, মো. রাশেদ কবীর, মো. সোহাগ সালমান, মো. ঈশা বিন আলী, মো. মেহেদী হোসেন, মো. রিয়াজ জামান, মো. কামরুজ্জামান ও মানব গুপ্ত ঠাকুরতাকে রাখা হয়েছে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অম্বর শেখ, মো. সৌরভ আলী, মো. মনোয়ার হোসেন, কামরুল হায়দার মিঠু, মো. ওয়ালিউল্লাহ খান ওয়াহিদ, মো. সামিউল আলম সিহাব, মো. সাকিব আল হাসান বাবু, মোছা. মোহনা রহমান, আবু বকর সিদ্দিক, অর্থ ঘোষ, মো. নাজমুল হুদা এবং মো. সাদাত সালেহিন সজীব।
কেন্দ্রীয় সংগঠনের অনুমোদনপত্র অনুযায়ী, এ কমিটির মেয়াদ এক বছর। তবে সংগঠনটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে—এ অবস্থায় নতুন কমিটি অনুমোদনের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন