সময় বেলা

সিদ্ধিরগঞ্জে যুবক খুন

সিদ্ধিরগঞ্জে যুবক খুন
সিদ্ধিরগঞ্জে যুবক খুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুণ্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে যান। এ সময় অজ্ঞাত ১০-১২ জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
‎পরে সজীবের স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৈনিকখবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়া

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবক খুন

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুণ্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে যান। এ সময় অজ্ঞাত ১০-১২ জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
‎পরে সজীবের স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৈনিকখবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়া

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময় বেলা

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সিদ্ধিরগঞ্জে যুবক খুন
0:00 / 0:00
1x