সময় বেলা

পানির দাবিতে সাড়ে চার ঘন্টা সড়ক অবরোধ

পানির দাবিতে সাড়ে চার ঘন্টা সড়ক অবরোধ
পানির দাবিতে সাড়ে চার ঘন্টা সড়ক অবরোধ

পানির সংকট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় সাড়ে চার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার (৪ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চৌধুরীবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা। এসময় শিমরাইল ও চাষাড়ামুখি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারিরা।

এদিকে দীর্ঘ সময় আন্দোলনকারীরা সড়ক অবরোধ  করে রাখলেও সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তা তাদের সাথে কথা না বলায় তাদের ক্ষোভ বাড়তে থাকে। পরে বেলা ১২টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারিদের বুঝিয়ে সরানোর চেষ্টা করলেও তারা সরেনি। বিকেল ৩টায় সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল জোবায়ের ঘটনাস্থলে এসে দ্রুত পাম্প মেরামত ও সংকটকালীন সময়ে পানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আস্বস্ত করলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভুক্তভোগিরা অভিযোগ করেন, প্রায় এক সপ্তাহ ধরে চৌধুরীবাড়ি এলাকার পানির পাম্পটি বিকল হয়ে পড়ে আছে। এতে পুরো এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় পানি না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পাম্পটি বিকল হওয়ার পর থেকেই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। গত কয়েকদিন ধরে পানির সংকট সমাধানের দাবিতে বিভিন্নভাবে আন্দোলনও করে আসছেন তারা। তবে এখনো সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় রবিবার সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয়রা।

বিক্ষোভকারীরা দ্রুত বিকল পানির পাম্পটি মেরামত করে এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানির সংকট চললেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এ সময় এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত পানির সংকটের সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

পানির দাবিতে সাড়ে চার ঘন্টা সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পানির দাবিতে সাড়ে চার ঘন্টা সড়ক অবরোধ
0:00 / 0:00
1x