উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুণ্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে যান। এ সময় অজ্ঞাত ১০-১২ জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে সজীবের স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৈনিকখবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়াসিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।