সময় বেলা

তাসনিম মহসিনের মায়ের মৃত্যুতে ডিকাবের শোক

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সদস্য ও দ্য ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মা মোহসিনা আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক যৌথ শোকবার্তায় ডিকাবের সভাপতি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সংগঠনের নির্বাহী কমিটির পক্ষে এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তায় ডিকাব নেতারা বলেন, মোহসিনা আহমেদের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। শোকের এই কঠিন সময়ে তারা পরিবারের পাশে রয়েছেন। একই সঙ্গে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন, তিনি যেন পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ বুধবার সন্ধ্যায় ঢাকার সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যাসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি সাবেক বিচারপতি আবু কাউছার আহমেদের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর সিদ্ধেশ্বরীর বায়তুস সুজুত মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

তাসনিম মহসিনের মায়ের মৃত্যুতে ডিকাবের শোক

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x