ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রকি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার নাগর নদীতে এ ঘটনা ঘটে। নিহত রকি উপজেলার ৪ নম্বর ডাঙ্গিপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নাগর নদীতে গোসল করতে নামেন রকি। কিছুক্ষণ পর তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
রকির আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রকি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার নাগর নদীতে এ ঘটনা ঘটে। নিহত রকি উপজেলার ৪ নম্বর ডাঙ্গিপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নাগর নদীতে গোসল করতে নামেন রকি। কিছুক্ষণ পর তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
রকির আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

আপনার মতামত লিখুন