উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাসিনুজ্জামান মিন্টু , উপজেলা প্রতিনিধি, রানীশংকৈল ||
ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কাইতন বিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কাইতন বিবি পীরগঞ্জ উপজেলার বটেরহাট এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।হরিপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।