সময় বেলা

নারায়ণগঞ্জে তাজিয়া মিছিলে মানুষের ঢল

নারায়ণগঞ্জে তাজিয়া মিছিলে মানুষের ঢল
নারায়ণগঞ্জে তাজিয়া মিছিলে মানুষের ঢল

নারায়ণগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শহরে তাজিয়া মিছিল বের করেছেন শিয়া সম্প্রদায়ের মুসল্লীরা। এছাড়াও দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় অস্থায়ী মেলাও বসতে দেখা গেছে।

শুক্রবার (২৬ জুন) শহরের দেওভোগ, ডিআইটি, কালীরবাজার, মেট্রোহলসহ বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

বিকেলে শহরের ডিআইটি এলাকা থেকে তাজিয়া মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের লোকেরা। এছাড়াও প্রায় একই সময়ে দেওভোগ, মেট্রোহল মোড় থেকে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলে কালো পাঞ্জাবি ও পোশাক পরিহিত যুবকসহ বিভিন্ন বয়সের মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায়। 

সকাল থেকেই এসকল এলাকায় মানুষের ব্যাপক ভীড় দেখা গেছে। শিয়া সম্প্রদায়ের মুসল্লীরা জানান, আজকের এই দিনেই মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) কে ইয়াজিদের বাহিনী নির্মম ভাবে হত্যা করে। সেই স্মরণেই এই তাজিয়া মিছিল ও মাতম করা হয়।

এসকল এলাকায় তাজিয়া মিছিলের পাশাপাশি অস্থায়ী মেলাও বসতে দেখা গেছে। মেলাকে ঘিরে মানুষের ব্যাপক ভীড় দেখা গেছে। অনেকেই ছুটির দিনে মেলায় শিশুদের নিয়ে ঘুরতে এসেছেন।

এদিকে পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে শহরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলার পুলিশ প্রশাসন। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ সদস্যরা মাঠে রয়েছে। পবিত্র আশুরায় শহরে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে তাজিয়া মিছিলে মানুষের ঢল

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নারায়ণগঞ্জে তাজিয়া মিছিলে মানুষের ঢল
0:00 / 0:00
1x