মো. শাহজাহান বাশার
পবিত্র কারবালার শিক্ষা নতুন প্রজন্মের নৈতিক, আদর্শিক ও মানবিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে পাঠ্যপুস্তকে হযরত ইমাম হাসান (আ.) ও হযরত ইমাম হোসাইন (আ.)-এর জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (মা.)।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি এলাকায় মুহাম্মদ হাসান আলী মাইজভাণ্ডারীর বাসভবন সংলগ্ন মাঠে আয়োজিত পবিত্র শাহাদাতে কারবালা উপলক্ষে বার্ষিক ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, হযরত ইমাম হাসান (আ.) ও হযরত ইমাম হোসাইন (আ.) ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র এবং ইসলামের ন্যায়, সত্য, ধৈর্য, ত্যাগ ও আত্মমর্যাদার অনন্য প্রতীক। তাঁদের জীবনাদর্শ শুধু মুসলিম উম্মাহর জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয়।
তিনি বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ নানা ধরনের নৈতিক অবক্ষয়, দুর্নীতি, সহিংসতা ও মূল্যবোধের সংকটে আক্রান্ত। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা একটি জাতিকে আদর্শবান করে তুলতে পারে না; এর সঙ্গে নৈতিক ও মানবিক শিক্ষার সমন্বয় জরুরি।
তিনি আরও বলেন, "যারা দুর্নীতি করে, যুদ্ধ-সংঘাত সৃষ্টি করে, মানুষের সঙ্গে প্রতারণা করে কিংবা ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করে, তাদের অনেকেই উচ্চশিক্ষিত। তাই শিক্ষা তখনই অর্থবহ, যখন তার সঙ্গে নৈতিকতা যুক্ত হয়। শিক্ষার্থীদের সামনে মহামানবদের জীবন ও আদর্শ তুলে ধরতে হবে। পাঠ্যপুস্তকে ইমাম হাসান (আ.) ও ইমাম হোসাইন (আ.)-এর জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যৎ প্রজন্ম সত্য, ন্যায় ও মানবিকতার শিক্ষা লাভ করবে এবং তারা দুর্নীতি, সন্ত্রাস ও অন্যায় থেকে দূরে থেকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে।"
তিনি কারবালার শিক্ষা থেকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্যায়ের কাছে মাথানত না করার যে চিরন্তন শিক্ষা কারবালা দিয়েছে, তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে যুগে যুগে প্রেরণার উৎস হয়ে থাকবে।
মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ কেরামত আলী, শায়ের মাওলানা মনসুর আলী এবং হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ খাজা বাহাউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ।
এছাড়াও মাহফিলে বক্তব্য রাখেন দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম, আহলে সুন্নাত ওয়াল জামা'আতের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের খলিফাবৃন্দ, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সদস্যবৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া এবং মইনীয়া যুব ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি, বিশ্বমানবতার কল্যাণ এবং সকল বিপদ-আপদ থেকে মুক্তি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (মা.)।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন