সময় বেলা

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
ছবি: বিবিসি

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভা শেষে ধর্মমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। এর ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটি হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাস গণনার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী, আগামী ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

এর আগে, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভা শেষে ধর্মমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। এর ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটি হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাস গণনার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী, আগামী ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

এর আগে, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সময় বেলা

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
0:00 / 0:00
1x