ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মাত্র তিন দিনের ব্যবধানে বিষধর সাপের কামড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একের পর এক এমন ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গত সোমবার উপজেলার আটঘরিয়া এলাকার খেতিস চন্দ্র (২২) সাপের কামড়ে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও চিকিৎসা পাওয়ার আগেই তার মৃত্যু হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ জুন) উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী মিরা (১৩) বিষধর সাপের দংশনের শিকার হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মাত্র তিন দিনের ব্যবধানে একই উপজেলায় সাপের কামড়ে দুইজনের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয়রা সচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং সাপের দংশন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিহত দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন