সময় বেলা

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দেশটির হাই কমিশন। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে প্রবেশ করতে ইচ্ছুক সকল বিদেশি নাগরিকের জন্য একটি বৈধ জাতীয় পাসপোর্ট এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশন থেকে সংগৃহীত বৈধ ভিসাসহ আন্তর্জাতিক ভ্রমণ নথি থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফরম্যাটে ফর্ম জমা না দিলে ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত অ্যাডভাইজরিতে বলা হয়েছে, ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণযোগ্য হবে। অন্য কোনো ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে আবেদন গ্রহণ করা হবে না।

সফলভাবে আবেদন সম্পন্ন ও জমা দেওয়ার পর, ওই আবেদনপত্রের যথাযথভাবে স্বাক্ষরিত প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় সহায়ক কাগজপত্রসহ সাক্ষাৎকারের নির্ধারিত দিনে সংশ্লিষ্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে অথবা সরাসরি ভারতীয় মিশনে জমা দিতে হবে।

ফর্ম পূরণ ও অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের নির্দেশিকা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন নির্দেশিকায় এবং গুরুত্বপূর্ণ কারিগরি তথ্য টেকনিক্যাল নির্দেশিকায় পাওয়া যাবে। এছাড়া ‘ভিসা এনকোয়ারি’ লিংকের মাধ্যমে ভিসার আবেদনের বর্তমান অবস্থা যাচাই করা যাবে। ভারতীয় ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ভারতীয় মিশনের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
0:00 / 0:00
1x