ধর্মগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এডঃ বারী ভুইয়া।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ মুজিবর রহমান দেশের স্বাধীনতা চায়নি। তিনি চেয়েচিলেন পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী হতে। অপরদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা চেয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলেন।
অনেকেই আজ বলেন ১৭-১৮ দিনের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্ত তা সঠিক না। বিএনপির১৭ বছরের আন্দোলনের ফসল হলো ফ্যাসিস্ট সরকারের বোরকা পরে পলায়ন। ১৭ বছর ফ্যাসিস্ট সরকার জ্বালিয়েছে এখন আমার সন্তান সমতূল্য এমপি আলআমিন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছেন। ওসি কে চাপ দিয়ে মামলা নিতে বাধ্য করেছেন। কোচিং সেন্টারের পরিচালক থেকে এমপি হয়েছেন। ঝুট সেক্টর নিয়ন্ত্রণে পিএস কে নিয়ে শিল্প প্রতিষ্ঠানে গিয়ে মিল মালিকদের সহায়তা চান। বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে মামলা দিতে চান। এ সকল নোংরা মামলার হিসেব বাধ দেন। ১৭ বছর আন্দোলন করে শামীম ওসমানকে পালাতে বাধ্য করেছি আর আপনাকে তাড়াতে ১৭ ঘন্টা ও লাগবেনা।
বিশেষ অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন,অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে সুস্ঠ সুন্দর পরিবেশে উপস্থিত হতে পেরেছি।
আমরা সকলেই চেস্টা করবো যার যার অবস্থান থেকে দ্ধায়িত্ব নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবো।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, ১৭ বছর আন্দোলন করেছিলাম আজকের এই দিনটির জন্য। পালিয়ে থাকাবস্থায় ছাদে বসে আমরা আজকের এ দিবসটি পালন করেছি। ১৭ বছরের আন্দোলনের পর একটি নির্বাচন হয়েছে। সে নির্বাচনে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। তিনি ৩১ দফা নিয়ে কাজ শুরু করেছে। ইতি মধ্যে ৩১ দফার বেশ কয়েক দফা সম্পন্ন করা হয়েছে। আমরা যার যার অবস্থান থেকে ৩১ দফা সম্পন্ন করতে কাজ করে যাবো।
মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছি। আমরা সকলেই এ সকল অপরাধ দমনে প্রশাসন কে সহায়তা করবো।
তিনি বলেন যারা বিরোধী দলে আছেন আপনারা বুঝবেন আপনারা বিরোধী। আপনাদের আচরন দেখলে মনে হয় আপনারা সরকারি দল। আপনারা নবীণ তাই আপনাদের আচরন আমরা এখন তা ক্ষমার দৃস্টিতে দেখছি। কিন্ত যদি বেশী বাড়াবাড়ি করেন তাহলে ২৪ ঘন্টা ও লাগবেনা আপনাদের তাড়াতে। তিনি আহবান জানিয়ে বলেন,আসেন ভুল ভ্রান্তি ভুলে গিয়ে আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য একসাথে মিলে মিশে কাজ করি।
তিনি আরো বলেন,জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। দেশের মানুষের কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিয়েছেন।
তিনি বলেন, তার সততা ও নিষ্ঠা আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীর জন্য আদর্শ হয়ে থাকবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তার আদর্শ ধারণ করে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবো।
আবু হানিফ রায়হানের সঞ্চালনায় এনায়েত নগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতিত্বে এডঃ কাইয়ুম মন্ডল বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম লিটন,ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকির।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন