সময় বেলা

ব্রাহ্মণপাড়া থানার বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

মো. শাহজাহান বাশার ১৮ জুন ২০২৬

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামি, সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্তসহ মোট ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৮ জুন ২০২৬ তারিখে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসআই মোঃ শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামি মোঃ সাজিদ (২২), পিতা মোঃ জদু মিয়া, সাং দক্ষিণ চান্দলা (খলিফাপাড়া), চান্দলা ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া, কুমিল্লাকে গ্রেফতার করা হয়। একই দিনে এসআই ডি.এম. মজিদ অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ কাউছার (৩০), পিতা নুরুল ইসলাম, সাং শশীদল, ব্রাহ্মণপাড়া, কুমিল্লাকে গ্রেফতার করেন। এছাড়া এএসআই মোঃ কামরুজ্জামান পৃথক দুই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ জাকির হোসেন (৩০), পিতা আব্দুল বারেক, সাং সিদলাই এবং মোঃ জাকির, পিতা আঃ রাজ্জাক, সাং আশাবাড়ী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লাকে গ্রেফতার করেন। অপরদিকে মোবাইল কোর্ট অভিযানে এএসআই লিংকন কুমার নাথ মাদক সেবনের অপরাধে জাহাঙ্গীর আলম (২৪), পিতা নজরুল ইসলাম, মাতা রাজিবা খাতুন, সাং উত্তর চান্দলা-কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন এবং মোঃ সহিদুল ইসলাম (৩৫), পিতা মৃত আব্দুল লতিফ, মাতা মৃত আনোয়ারা বেগম, সাং টাকই-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়। একই অভিযানে অলি মিয়া (২২), পিতা মৃত নুরুল ইসলাম, মাতা শেফালী বেগম, সাং দুলালপুর-কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ব্রাহ্মণপাড়া থানার বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x