পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর তত্ত্বাবধানে থানার একটি চৌকস আভিযানিক দল ১০ জুন ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি কড়ই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শরীফ হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি জালকুড়ি নাইতারপাড়া এলাকার বাসিন্দা এবং ওমর আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শরীফ হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি নিয়মিত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন