নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু-এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
রবিবার (২৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে টিপুর আচরণের নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
গত বৃহস্পতিবার (২২ মে) আইনজীবী সমিতির বার ভবনের সামনে হকার বসানোকে কেন্দ্র করে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও অ্যাডভোকেট শিল্পী-র মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে আদালতপাড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট শিল্পী অভিযোগ করেন, বাকবিতণ্ডার একপর্যায়ে টিপু তাকে ঘুষি মারেন। অভিযোগের প্রতিবাদ এবং ঘটনার বিচার দাবিতেই আইনজীবীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আদালতপাড়া একটি মর্যাদাপূর্ণ স্থান। সেখানে একজন আইনজীবীর ওপর হামলার অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিল নারায়ণগঞ্জের আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীরা।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন