গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নাসির উদ্দিন নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালবাতান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হন পিকআপের হেলপার। দুর্ঘটনার পর মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট ও আতঙ্ক।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থেকে কারখানার মালামাল বোঝাই করে একটি পিকআপ টাঙ্গাইলের গোড়াইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোয়ালবাতান এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ গতি কমিয়ে দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা সিরাজগঞ্জ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে আবার ধাক্কা দিলে মুহূর্তেই ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।
ত্রিমুখী সংঘর্ষে পিকআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন চালক নাসির উদ্দিন। গুরুতর আহত হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। তবে বাসের যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সালনা কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন