সময় বেলা

মোসাদ্দেক হোসাইন ইমন

মোসাদ্দেক হোসাইন ইমন

স্টাফ রিপোর্টার

যোগদান: 23 মে, 2026

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন

নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।আজ রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নরসিংদী জেলায় নতুন মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তিনি নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেন।বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে।এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন দেয়া আছে। আজ নরসিংদী মেডিকেল কলেজ এর সরকারি মঞ্জুরি দেয়া হলো।

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন