চড়া রোদে বাইরে থেকে ফেরার পর শরীর ও মন যখন ক্লান্ত, তখন এক গ্লাস ঠান্ডা স্মুদি মুহূর্তেই প্রাণ জুড়িয়ে দিতে পারে। এখন চলছে মধুর মাস, বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর পাকা আম। এই গরমে অতিথি আপ্যায়ন বা নিজের পুষ্টির চাহিদা মেটাতে ঘরেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর 'পাকা আমের স্মুদ'।
কেন খাবেন আমের স্মুদি
পাকা আম কেবল স্বাদেই অনন্য নয়, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন 'এ', 'সি' এবং খনিজ উপাদান। দই ও দুধের সংমিশ্রণে তৈরি এই পানীয়টি একদিকে যেমন হজমে সহায়তা করে, অন্যদিকে শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাতে দারুণ কার্যকর।
তৈরি করতে যা যা লাগবে
পাকা আমের টুকরো ১ কাপ
ঠান্ডা দুধ আধা কাপ
দই (মিষ্টি বা টক) আধা কাপ
চিনি স্বাদমতো (আম খুব মিষ্টি হলে চিনি এড়িয়ে যেতে পারেন)
বরফ কুচি প্রয়োজনমতো
যেভাবে তৈরি করবেন স্মুদি
> প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন।
> একটি ব্লেন্ডার জারে কাটা আম, ঠান্ডা দুধ, দই এবং চিনি একসাথে নিন।
> ব্লেন্ডারটি চালু করে ততক্ষণ ব্লেন্ড করুন যতক্ষণ না মিশ্রণটি একদম মসৃণ ও ঘন হয়ে আসে।
> এবার গ্লাসে ঢেলে উপর দিয়ে বরফ কুচি ছড়িয়ে দিন। সাজানোর জন্য উপরে ছোট এক টুকরো আম বা পুদিনা পাতা দিতে পারেন।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন