হবিগঞ্জের বাহুবলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় স্বপন মিয়া (১৭) নামের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (২০ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার কামইছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ (২০) শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর গ্রামের রফিক মিয়ার ছেলে। আর আহত স্বপন মিয়া (১৭) মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহর মৃত্যু হয় এবং আরোহী স্বপন মিয়া গুরুতর আহত হন। উদ্ধার করে তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদ হোসেন জানান, আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, নিহতের মরদেহ তার স্বজনরা কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিষয় : সড়ক দুর্ঘটনা নিহত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন