হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দিনদুপুরে পৃথক দুটি স্থানে একই কায়দায় দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (১৭ মে) সকালে নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকা ও উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা এবং আউশকান্দি ইউনিয়নের পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। জয়নগর এলাকার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা তিন যুবক তার পথরোধ করে। এ সময় তারা পিস্তল ও দেশীয় রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কানে থাকা প্রায় সাড়ে ৩ আনা ওজনের স্বর্ণের দুল এবং গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন যুবক তার রিকশার গতিরোধ করে। পরে রামদা দেখিয়ে ভয় দেখিয়ে তার গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
শিক্ষিকা শিল্পী রানী পাল জানান, সকালে স্কুলে যাওয়ার পথে সড়কে কোনো রিকশা না পেয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিন যুবক মোটরসাইকেলে এসে পিস্তল ও রামদা দেখিয়ে তার গলার চেইন ও কানের দুল টেনে নিয়ে যায়। তিনি বলেন, মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট থাকলেও অন্য দুজনের মুখ খোলা ছিল। যাওয়ার সময় ছিনতাইকারীরা কাউকে বিষয়টি জানালে ক্ষতি করারও হুমকি দেয়। ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
অপর শিক্ষিকা লাকী রানী দাস বলেন, স্কুলের সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলযোগে তিন যুবক এসে রিকশার গতিরোধ করে। তাদের একজন রামদা উঁচিয়ে ভয় দেখিয়ে তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। দিনের আলোতে প্রকাশ্যে এমন ঘটনায় তিনি ভীত ও আতঙ্কিত বলে জানান।
এদিকে, একই দিনে একই ধরনের কৌশলে সংঘটিত দুটি ছিনতাইয়ের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া দ্য সিলেটকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : ছিনতাই

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন